1. admin@pratibadikanthashar.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে পিঠে ব্যাগ, অজ্ঞাতা নাকি কমনসেন্সের প্রশ্ন..? চান্দিনা বাজারে ড্রেনের ময়লা রাস্তায় ফেলা নিয়ে ক্ষোভ, পরিচ্ছন্নতা পদ্ধতি পরিবর্তনের দাবি মেয়র পদপ্রার্থী ফজলুল সাত্তারের শেখ হাসিনার আমলে ”ব্লাডমানিতে” ছয়জনের জীবনরক্ষা, অতি সাম্প্রতি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন…? দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস হাদির নাম মুছে আগের নামেই ফিরছে “শেখ মুজিবুর রহমান হল” জাতিসংঘের সভাপতির দপ্তরে জাইমা রহমানের নিয়োগ, যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মেট্রোরেলে রেকর্ড যাত্রী, ১ দিনে প্রায় ৫ লাখের দারপ্রান্তে..! বাড়ছে যাত্রী, বাড়ছে আয়, তবু কেন বাড়ছে চাপ..? “চান্দিনার তন্ময় হিমেলকে ঘিরে, কিশোর গ্যাং লিডার মাদক-অস্ত্র সংশ্লিষ্টতার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি।” অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধায়, গরীবের ব্যুফে ক্ষ্যাত, সেই ‘ভাইরাল মিজান’গ্রেপ্তার। “কক্সবাজারে রাতের আঁধারে সমুদ্রের বালু চুরি” লুটপাটের এক মহাযজ্ঞ চলছে…!

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বৈঠকে দ্রুত ডিজিটাল ব্যবস্থা তৈরির লক্ষ্যে অগ্রাধিকারমূলক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বৃহত্তর ঢাকা অঞ্চলে সকল সরকারি কর্মকর্তাদের জন্য ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করা এবং বড় কর্পোরেশনগুলোকে তাদের পুরো সংস্থায় ই-রিটার্ন গ্রহণ করতে উৎসাহিত করা।

বৈঠকে ডিজিটালাইজেশন সম্পর্কে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালু করার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি এনবিআারের এক দরজায় সব সেবা (ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো) প্রকল্পকে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নত করার ওপর নতুন করে জোর দেয়া হয়।

অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ছিল সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা, একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রোডম্যাপ এবং ভূমি সংশ্লিষ্ট সেবার জন্য বাস্তবায়ন সময়সূচি নির্ধারণ করা।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ প্রতিবাদী কন্ঠস্বর
Theme Customized By Green Host Park