1. admin@pratibadikanthashar.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে “শেখ মুজিবুর রহমান হল” জাতিসংঘের সভাপতির দপ্তরে জাইমা রহমানের নিয়োগ, যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মেট্রোরেলে রেকর্ড যাত্রী, ১ দিনে প্রায় ৫ লাখের দারপ্রান্তে..! বাড়ছে যাত্রী, বাড়ছে আয়, তবু কেন বাড়ছে চাপ..? “চান্দিনার তন্ময় হিমেলকে ঘিরে, কিশোর গ্যাং লিডার মাদক-অস্ত্র সংশ্লিষ্টতার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি।” অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধায়, গরীবের ব্যুফে ক্ষ্যাত, সেই ‘ভাইরাল মিজান’গ্রেপ্তার। “কক্সবাজারে রাতের আঁধারে সমুদ্রের বালু চুরি” লুটপাটের এক মহাযজ্ঞ চলছে…! ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চুরির ঘটনায়, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে চোর চক্রের ৬ সদস্য গ্রেপতার চান্দিনা বাজারের জব্বার মার্কেট সংলগ্ন জায়গায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অস্থায়ী দোকান পাট বসানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে “শেখ মুজিবুর রহমান হল”

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক;

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

 পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের কাছে জানতে চাওয়ায়, আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’

বিষয়টি জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘হল অফিসে এসে যোগাযোগ করেন, যথাযথ তথ্য পেয়ে যাবেন।’

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ প্রতিবাদী কন্ঠস্বর
Theme Customized By Green Host Park