1. admin@pratibadikanthashar.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

চান্দিনা বাজারের জব্বার মার্কেট সংলগ্ন জায়গায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অস্থায়ী দোকান পাট বসানো হয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক,

প্রতি শুক্রবার ১২ টার পরে চান্দিনা বাজারের জব্বার মার্কেট সংলগ্ন জায়গায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অস্থায়ী দোকান পাট বসানো হয়। ফলে সাধারণ জনগণের স্টেশনের দিকে চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি হয়।

বলা বহুল্য যে, জব্বার মার্কেটে উপরে একটা হসপিটাল আছে। এইসব অস্থায়ী দোকান পাট বসানোর কারনে সাধারণ জনগণের পাশাপাশি হসপিটালে আসা অসুস্থ রোগীদের হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে অসুবিধা হয়।

একাধিক বার এই বিষয় গুলো নিয়ে বিভিন্ন সময়ে অনলাইনে, লেখালেখি ও ভিডিও প্রচারের পরেও প্রশাসনের পক্ষ থেকে এগুলো বন্ধে কোন উদ্যোগ নেওয়া হয় নাই। আর নিলেও পুনরায় আবার দোকান পাট বসানো হয়।

এখন কিছু মানুষজন বলবেন, যে শুক্রবারে যেহেতু মার্কেট বন্ধ থাকে। সে কারনে সেখানে অস্থায়ী দোকান পাট বসিয়ে কিছু লোক বিজনেস করে রুটি-রুজির ব্যাবস্থা করে। আর এর ফলে কম দামের মধ্যে সেখান থেকে সল্প আয়ের জনগণেরা কেনাকাটা ও করতে পারে। তাহলে সমস্যা কোথায়…?

এসব অবৈধ অস্থায়ী দোকান পাট বসিয়ে যাতে সাধারণ জনগণের ও হসপিটালে আসা অসুস্থ রোগীদের চলাচলে ক্ষেত্রে যাতে বিঘ্নতা সৃষ্টি না হয়, সেটা নিরশনের পাশাপাশি এসব অস্থায়ী দোকান পাট বসিয়ে বিজনেস করা দোকানদারদের কথা চিন্তা করে, তাদেরকেও একটা এমন যায়গা ব্যবস্থা করে দেওয়া উচিত, যেখানে তারা দোকান পাট বসিয়ে বিজনেস করতে পারবে।

সাধারণ জনগণ ও সেখানে বসা ব্যবসায়ীদের দাবি এবং প্রত্যাশা “প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা স্থায়ীভাবে বন্ধের নিরিখে যথাযথ ব্যবস্থা যতদ্রুত সময়ের মধ্যে সম্ভব গ্রহন করবে প্রশাসন। “

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ প্রতিবাদী কন্ঠস্বর
Theme Customized By Green Host Park